• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

টি–টোয়েন্টি: শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে জেতালেন ডেভিড

রিপোর্টারের নাম / ১০৫ বার
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৬ রান। কিন্তু টিম সাউদির প্রথম ৩ বল থেকে মিচেল মার্শ, টিম ডেভিডরা তুলতে পারলেন মাত্র ৩ রান, সঙ্গে ওয়াইড থেকে ১। শেষ ৩ বলে সমীকরণটা দাঁড়ায় ১২ রানের। চতুর্থ বলে ছয়, পঞ্চম বলে ডাবলস আর শেষ বলে চার মেরে সেই সমীকরণটা মিলিয়েই ফেললেন ডেভিড।

ডানহাতি এ ব্যাটসম্যানের ১০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিডের সঙ্গে ৪৪ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মার্শ। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কিউইরা তুলেছিল ২১৫ রান। যে রান তাড়ায় শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৫ রান। অ্যাডাম মিলনে প্রথম তিন বলে মাত্র ৩ রান দিয়ে চাপে ফেলে দেন ডেভিড-মার্শকে। তবে শেষ ৩ বলে ডেভিড একটি চার ও দুটি ছয় মেরে শেষ ওভারের প্রয়োজন ১৬ রানে নামিয়ে আনেন।
পরের ওভারে সাউদির প্রথম ৩ বলেও বাউন্ডারি হয়নি। কিন্তু পরের ৩ বলে দরকারি রান ঠিকই তুলে নেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া ডেভিড। ম্যাচসেরার স্বীকৃতিটা উঠেছে অবশ্য মার্শের হাতে। তিনে নামা অস্ট্রেলিয়া অধিনায়ক ৭টি ছয় আর ২টি চারে খেলেন ৭২ রানের ইনিংস।

১০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতিয়েছেন টিম ডেভিড|এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/