• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

ডোমেইন হোস্টিং কি?ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন?

রিপোর্টারের নাম / ১১২ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ডোমেইন কি?
ডোমেইন অর্থ হলো ওয়েবসাইটের নাম। আমরা ইন্টারনেট ব্যবহারের সময় যে ওয়েবসাইট গুলো ভিজিট করি সে সব ওয়েবসাইটকে আমরা ডোমেইন নেম হিসেবেই চিনি যেমন YouTube, Facebook, Gmail ইত্যাদি। এখন ইউটিউব ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে youtube.com লিখতে হবে facebook.com লিখলে কিন্তু ইউটিউবে যাইতে পারবো না।

আপাত অর্থে ডোমেইন শব্দের অর্থ হলো ঠিকানা বা জায়গা। ইন্টারনেটের পারিভাষিক অর্থে ডোমেইনকে বলা হয় ওয়েবসাইটের ঠিকানা যা এর হোম পেজ বা অন্যান্য পেজকে নির্দেশ করে। ইন্টারনেটের এর বিশাল দুনিয়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে পেতে ডোমেইন নেম সহায়তা করে।

হোস্টিং কি?
হোস্টিং হলো এমন একটি জায়গা যেখানে ওয়েবসাইটের সকল ফাইল জমা থাকে। হোস্টিং যে সার্ভার ভেতরে থাকে সেখানে উন্নত স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হয় যা ২৪/৭ ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। উক্ত সার্ভারগুলোতে ওয়েবসাইট এর ডাটা গুলো জমা থাকে।

সার্ভার গুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার কারণে ওয়েবসাইট ভিজিট করার সময় কোন ধরনের ঝামেলা ছাড়াই আমরা ফাইল গুলো দেখতে এবং ডাউনলোড করতে পারি। মোটকথা, অনেকগুলো সার্ভার নিয়ে হোস্টিং তৈরি করা হয় যেখানে ওয়েবসাইটের যাবতীয় ফাইল সংরক্ষণ করা থাকে। হোস্টিং গুলো এমন ভাবে কনফিগার করা থাকে যাতে ওয়েব ব্রাউজার দিয়ে ডোমেইন নেম ইউজ করে ফাইল গুলো ভিজিট করা যায়।

সর্বোপরি, একটি ওয়েবসাইট তৈরি করার জন্য এবং তা ইন্টারনেটে উন্মুক্ত করার জন্য সবার প্রথম প্রয়োজন পরে ডোমেইন এবং হোস্টিং এর। এগুলো ছাড়া কোন ওয়েবসাইট ইন্টারনেটে সবার জন্য লাইভ করা সম্ভব নয়।

ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন?
ডোমেইন এবং হোস্টিং ওয়ার্ড ওয়াইড ওয়েবের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইন্টারনেটে কোন তথ্য খুঁজতে বা কোন পরিষেবা পেতে যে মাধ্যম ব্যবহার করি তা প্রধানত ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে আমাদের সামনে পৌঁছায়।

অর্থাৎ একটি ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করার জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন পরে। কারণ ওয়েবসাইট তৈরি হয় প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা কোড, ইমেজ, ভিডিও ইত্যাদি নিয়ে। এই সমস্ত ফাইল পার্সোনাল কম্পিউটারে না রেখে ইন্টারনেটে রাখতে হয় যাতে সবাই ব্যবহার বা দেখতে পারে।

তো ইন্টারনেটে হাজার হাজার ফাইলের মধ্যে একটি নির্দিষ্ট ফাইল অথবা ওয়েবসাইট খুঁজে বের করতে হলে আমাদের উক্ত ওয়েবসাইটের ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ঠিকানা নির্দেশ করার জন্য ডোমেইন নেম রেজিস্টার করতে হয়। এই ডোমেইন নেম দ্বারা ইন্টারনেটে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়।

অন্যদিকে, ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লাখ লাখ সার্ভারের সমষ্টি। এই সার্ভার গুলোয় আমাদের ওয়েবসাইটের সকল ফাইল রাখতে হয়। কারণ ওয়েবসাইটের উদ্দেশ্য হলো যে কেউ যেন যে কোন সময় উক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারে। হোস্টিং সার্ভার গুলো এমন ভাবে তৈরি করা থাকে যেন পৃথিবীর যে কোন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের ফাইল গুলো দেখা যায়।

মোটকথা, ডোমেইন এবং হোস্টিং এর কাজ হলো ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/