• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

SSL সার্টিফিকেট কি ? SSL সার্টিফিকেট কেন প্রয়োজন?

রিপোর্টারের নাম / ১১৯ বার
আপডেট সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

SSL সার্টিফিকেট কি ?

SSL ( Secure Socket Layer ) একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট বা সুরক্ষা সংযোগ তৈরি করে। অর্থাৎ, ওয়েবসাইটে আদান-প্রদানকৃত সমস্ত তথ্য নিরাপদ রাখে, যাতে Scammer বা Hacker রা সেই তথ্যগুলোর অ্যাক্সেস নিতে না পারে। ১৯৯৫ সালে ইন্টারনেটের গোপনীয়তা, প্রমাণীকরণ এবং ডাটা এনক্রিপশন নিরাপদ নিশ্চিতের লক্ষ্যে NETSCAP এই প্রযুক্তি উদ্ভাবন করে। । বর্তমানে গুগল কোন ওয়েবসাইটকেই ‍র‍্যাঙ্ক দিচ্ছে না এই এস এস এল সার্টিফিকেট ছাড়া। তাই এটা এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করার সময় তার লিংকে প্রথমে https লেখা আসে। এর মানে হচ্ছে এই ওয়েবসাইটটি ভিজিট করা আপনার জন্য সিকিউর । ওয়েবসাইটের ট্রাফিক দের পার্সোনাল ডাটা ও তথ্য বিভিন্ন কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওয়েবসাইটের ভিজিটরদের ডাটা গুলো কে সিকিউর করে রাখা হয় এই SSL ব্যবহার করে। SSL ওয়েবসাইটের ব্যবহারকারীর ইউজার নেম, পাসওর্য়াড, পিন কোড, ডেবিট ও ক্রেডিট কার্ড নাম্বার নিরাপদে রাখে।

SSL সার্টিফিকেট কেন প্রয়োজন?
HTTPS হল HTTP এর সুরক্ষিত রূপ, যার মানে হল HTTPS ওয়েবসাইটগুলির ট্রাফিক SSL দ্বারা এনক্রিপ্ট করা আছে। বেশিরভাগ ব্রাউজার যেমন; Chrome, Firefox HTTP সাইটগুলিকে অর্থাৎ SSL সার্টিফিকেট নেই এমন সাইটগুলিকে অনিরাপদ হিসেবে চিহ্নিত করে। এটি ব্যবহারকারীদের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠায় যে সাইটটি নিরাপদ নাও হতে পারে। ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে, ওয়েবসাইটের মালিকানা যাচাই করতে এবং ওয়েবসাইটের ফেক ভার্সন তৈরি করা থেকে বিরত রাখতে এবং ব্যবহারকারীদের বিশ্বাস অর্জনের জন্য ওয়েবসাইটগুলির SSL সার্টিফিকেট প্রয়োজন।

যদি কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের সাইন ইন করার সময় ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, টেলিফোন নম্বর, ক্রেডিট কার্ডের লেনদেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আইনি নথি এবং চুক্তি, মেডিকেল রেকর্ড, মালিকানা তথ্য চায় তাহলে ডেটা গোপনীয় রাখা অপরিহার্য ৷ SSL সার্টিফিকেট অনলাইন ব্যবহারকারীদের নিশ্চিত করে যে ওয়েবসাইটটি ট্রাস্টেড এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য নিরাপদ। এছাড়া সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং করতে যেমন, Google SSL সার্টিফিকেট আছে এমন ওয়েবসাইটগুলোর ‍র‍্যাঙ্কিং উন্নত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/