ধরুন আপনার একটি ওয়েসাইট দরকার কিন্তু আপনি ওয়েবসাইট বিষয়ে তেমন কিছুই জানেন না। এমন অবস্থায় আপনি ওয়েবসাইট ডেভলপার দিয়ে ওয়ার্ডপ্রেস থিম ডেভলপ অথবা কাস্টমাইজ করে নিলেন। পরবর্তীতে আপনার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস অপারেটর রাখতে না চাইলে আপনাকে নিজেই সাইটটি অপারেট করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই আপনি আপনার সাইটটি চালাতে পারবেন। তবে এর জন্য আপনার কিছু সেল্ফ স্টাডি করার প্রয়োজন হতে পারে। সব কথার মূল কথা হলো WordPress সাইট চালানো অনেক সহজ, চাইলে যেকেউ এটা অপারেট করতে পারে। তাই এর জনপ্রিয়তাও দিন দিন যেমন বেড়ে চলছে তেমনি প্রতিনিয়ত এটার ফাংশনালিটিও বেড়েই চলছে। আজকাল ব্লগিং থেকে শুরু করে ই-কমার্স সাইট, সংবাদপত্র, ই-লার্নিং থেকে শুরু করে প্রায় সকলপ্রকার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা হচ্ছে। ফলে সময় পরিবর্তনের সাথে সাথে এটার চাহিদাও দাড়ুনভাবে বেড়ে চলছে।
কেন ওয়ার্ডপ্রেস শিখব?
ওয়ার্ডপ্রেস একটি ফ্রী প্লাটফর্ম যে কেউ চাইলে ব্যবহার করতে পারে।
এটা ইন্সটল করা খুব সহজ ।
শুধু মাত্র কম্পিউটার চালানো দক্ষতা থাকলেই , ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা যায়।
কোন প্রগ্রামিং দক্ষতা ছাড়াই আপনি ওয়েবসাইট বানাতে পারবেন।
রেস্পন্সিভ ওয়েবসাইট বানানো যায়।
ওয়েবসাইটকে খুব সহজে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা যায়।
ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ওয়েবসাইট তৈরি করা যায়
ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়।
Blogs
Business websites
Portfolios
Forums
e-commerce sites
Membership sites
e-Learning Websites ইত্যাদি।
https://slotbet.online/