আমি আনমনে হারিয়ে যাই ঐ নিলীমায়,
নিলীমার নীলের গভীরে তোমায় দেখতে পাই।
কালো মেঘের ভেলায় ভেসে,
সে যেন আমায় ডাকে হেসে হেসে।
ভরদুপুরে প্রতাপী চিলের বিচরণে,
সমস্ত ভালো লাগা টা চির খায়,
ভরে ওঠে মন অজানা সংশয়ে।
মিষ্টি বিকেলের স্নিগ্ধতায়,
অগোছালো মন আবার তোমাতে হারায়।
আমার দিনলিপি সাজে তোমাকে ঘিরে,
মনের ক্যানভাসে তোমায় দেখি ফিরে ফিরে।
সন্ধার গোধূলির ছায়ায়,
নানা এলোমেলো প্রশ্ন চিন্তাধারায়।
এখনো কি তুমি করো সেই ভুল?
সারাটা বিকাল পার করো কি খোঁপায় গেঁথে দিবে বলে তাজা তাজা ফুল?
এখনো কি তুমি অকারণে হাসো!
আমার তুমি কেমন আছো?
লেখক:
আফসানা মিমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩য় বর্ষ, সমাজকল্যাণ বিভাগ।
https://slotbet.online/