প্রেমিক তোমাকে বলছি,
তুমি লাল গোলাপ কিংবা শুভ্র রজনীগন্ধা নিয়ে এ শহরে এসো না!
এ শহরে অসহ্য ভোগান্তি!
এ শহরের মরন জ্যামে গোলাপ ঘ্রাণ হারাবে,
রজনীগন্ধা হারাবে শুভ্রতা!
মলিন হবে তোমার ঠোঁটে বিছানো হাসি।
প্রেমিক তোমাকে বলছি,
তুমি এ ভোগান্তির শহরে এসো না!
শত শত সিগন্যাল পাড়ি দিয়ে,
লোকাল-বাসে আধ -পিষা হয়ে এসে যখন তুমি দেখবে,
দিনের পর দিন খুচরো পয়সা জমিয়ে কেনা নাকের নোলক, আর রঙিন মালাটা নেই তোমার বুকপকেটে,
তখন সমুদ্র স্রোতের মতো কষ্টগুলো আছড়ে পড়বে তোমার বুকে,
তীব্র ঝড় বয়ে যাবে তোমার হৃদপিণ্ডে!
প্রেমিক তোমাকে বলছি,
তুমি এসো না এ ভোগান্তির শহরে!
১১-০২-২৩
লেখক:
আফসানা মিমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩য় বর্ষ, সমাজকল্যাণ বিভাগ।
https://slotbet.online/