• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

কাজল চোখ – অর্ঘ্যদীপ চক্রবর্তী

রিপোর্টারের নাম / ১০৩ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

জানি না কন্যা ও কাজল চোখে

এমন কী জাদু আছে,

যতবার তাকাই তোমার পানে

কে যেন আমায় আঘাত করে গোলাপ ছুঁড়ে ছুঁড়ে!

তোমায় ভাবতে ভাবতে

আমি হারিয়ে ফেলি নিজেকেই।

কোন ঘোরে মেতে উঠি কে জানে?

তোমায় অনেক কথা বলতে সাধ জাগে,

পারিনা তবুও লাজে মাথা কাটে।

টানা টানা চোখে কাজল চাহনি-

দুনিয়ার সকল হীরার জ্যোতির থেকেও সুন্দর তা মানি!

জল আসলে ও দুই চোখে,

বোধকরি মরুতে সবুজের ঠিকানা মেলে!

আজীবন ধরে তোমার ও দুই চোখ দেখলেও,

মনের ভাব পূরণ হবে না লক্ষ কোটি কবিতা লিখলেও।

তুমিই ভালো জানো কী মায়া আছে ও কাজল চোখে,

সারা বিশ্বের রূপ হার মানে যখন তাকাও আমার দিকে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৬মে,২০২৩,রাত১১টা, বারুইপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/