কয়েক মৌসুম ধরে বেশ কষ্ট করেই কিলিয়ান এমবাপ্পেকে দলে আটকে রেখেছিল পিএসজি। তবে এমবাপ্পেকে ঘিরে পিএসজির তৈরি করা সেই বলয় এবার ভেঙে পড়তে যাচ্ছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কথা এরই মধ্যে নাকি পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।
শুধু কর্তৃপক্ষকেই নয়, নিজের ক্লাব ছাড়ার খবর সতীর্থদেরও জানিয়ে দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে মার্কা জানিয়েছে, এমবাপ্পে দুই সপ্তাহ আগেই রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। ২০১৭ সালে মোনাকো থেকে আসার পর দলটির প্রাণভোমরা হিসেবে খেলে যাচ্ছেন এমবাপ্পে।ফলো করুন
এমবাপ্পের জায়গায় কে আসবেন পিএসজিতে
এমবাপ্পের জায়গায় কে আসবেন পিএসজিতেএক্স
কয়েক মৌসুম ধরে বেশ কষ্ট করেই কিলিয়ান এমবাপ্পেকে দলে আটকে রেখেছিল পিএসজি। তবে এমবাপ্পেকে ঘিরে পিএসজির তৈরি করা সেই বলয় এবার ভেঙে পড়তে যাচ্ছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কথা এরই মধ্যে নাকি পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।
শুধু কর্তৃপক্ষকেই নয়, নিজের ক্লাব ছাড়ার খবর সতীর্থদেরও জানিয়ে দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে মার্কা জানিয়েছে, এমবাপ্পে দুই সপ্তাহ আগেই রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। ২০১৭ সালে মোনাকো থেকে আসার পর দলটির প্রাণভোমরা হিসেবে খেলে যাচ্ছেন এমবাপ্পে।
আরও পড়ুন
রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে
রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে
এমনকি নেইমার এবং লিওনেল মেসি দলে থাকার সময়ও এমবাপ্পেই ছিলেন পিএসজির সফলতম খেলোয়াড়। এমন একজনকে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা। তবে সব ভালো কিছুই একসময় শেষ হতে হয়। সে ধারায় শেষ হতে যাচ্ছে পিএসজিতে এমবাপ্পে–অধ্যায়ও। এখন তাই প্যারিসের ক্লাবটি বিকল্প খেলোয়াড়ের সন্ধান শুরু করেছে। যে তালিকায় এরই মধ্যে উঠে এসেছে বেশি কিছু নাম।
এমবাপ্পের বিদায়ের আগেই অবশ্য কিছু তারকা খেলোয়াড়কে নিয়ে এসেছে পিএসজি। যেমন গত দলবদলে উসমান দেম্বেলেকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছে তারা। যদিও এখন পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে ধারাবাহিক হতে পারেননি এই ফরাসি। এ ছাড়া ব্রাডলি বারকোলা, রান্দাল কোলো মুয়ানি এবং গনসালো রামোসও আছেন দলটিতে। তবে ইউরোপীয় মঞ্চের সর্বোচ্চ স্তরে লড়াইয়ের জন্য আরও বড় তারকার প্রয়োজন পিএসজির। যে কারণে এখন গ্রীষ্মের দলবদলে তারকা খেলোয়াড়দের দিকে হাত বাড়াতে যাচ্ছে ক্লাবটি।
দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী দলবদলে তিনটি পজিশনে বিশেষভাবে জোর দিচ্ছে পিএসজি। একজন শীর্ষ সারির স্ট্রাইকার, মিডফিল্ডার এবং সেন্টার ব্যাককে দলে আনতে চায় তারা। তবে তাদের মূল লক্ষ্য যে এমবাপ্পের ঘাটতি পূরণ করা, সেটা সহজেই অনুমেয়।
আক্রমণভাগে এমবাপ্পের বিকল্প হিসেবে পিএসজিতে অগ্রাধিকার পাচ্ছেন ভিক্টর ওসিমেন। গত মৌসুমে নাপোলির ৩৩ বছর পর লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক এই নাইজেরিয়ান। ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের মুকুটও জিতেছেন এই স্ট্রাইকার।
ছবি: প্রথম আলো
https://slotbet.online/