• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

ত্বকের রংয়ের পরিবর্তন হতে পারে হৃদরোগের প্রাথমিক লক্ষণ।

রিপোর্টারের নাম / ৯২ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

লালচে বা চামড়া ওঠার সমস্যা দেখা দেওয়ার মাধ্যমে ত্বক জানান দেয়- হয় অ্যালার্জি নয়তো শুষ্কতার সমস্যা। একইভাবে খসখসের ত্বকে জানান দেয় শরীরের আর্দ্রতার প্রয়োজন।

“দেহের সবচেয়ে বড় অঙ্গ হিসেবে ত্বকের কথা আমাদের শোনা উচিত”- ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এভাবেই মন্তব্য করেন মার্কিন ত্বক-বিশেষজ্ঞ স্যাম আওয়ান।

‘ইউ.এস. ডার্মাটোলজি পার্টনার্স ম্যাককিনে’র সাথে নিযুক্ত এই চর্মরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন, “তাই স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য সহজ আয়না হতে পারে আমাদের ত্বক।
প্রশিক্ষিত ও অভিজ্ঞরা নানান জটিল পরীক্ষা ছাড়াই ত্বকের স্বাস্থ্য থেকে দেহের অবস্থা আন্দাজ করে নিতে পারেন।

যেমন- ত্বকের রং যদি হলদে লাগে তবে বুঝতে হবে যকৃত সংক্রান্ত কোনো সমস্যা চলছে। যেমন- জন্ডিস। আবার হাড়ের জোড়ের চামড়ার আশপাশে যদি ফুলে ওঠে তবে হতে পারে সেটা রিউমাটয়েড আর্থ্র্রাইটের লক্ষণ।

একইভাবে হৃদস্বাস্থ্যের বিষয়ে জানান দিতে পারে ত্বক। এমকি বয়সের সাথে সাথে ত্বকের কিছু পরিবর্তন দেখে প্রাথমিক অবস্থাতেই হৃদ-সংক্রান্ত অসুস্থার লক্ষণ আন্দাজ করা যায়।

ছবি: ত্বক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/