• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

গল্প #অভাব_পুরন

রিপোর্টারের নাম / ১০৬ বার
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

৭ মাসের প্রে”গ্ন্যাসি নিয়ে স্বামীকে বললাম ” বাবার বাড়ি যাবো।এখানে আর ভালোলাগছে না ”

” এই অবস্থায়?ওখানে গেলে তোমার যত্নের অভাব হবে ”

” যত্নের অভাব হবে কেন? ছোট থেকে কি আমি অযত্নে বড় হয়েছি নাকি? ”

স্বামী মুখ ভোতা করে বললো ” তুমি ভুল বুঝতেছো,আমি সেভাবে বলিনি।মা তো নেই,তোমার কিছুক্ষণ পর পর হালকা খাবার খেতে হয়,কে করবে এসব?বুঝোই তো ”

” যাই হোক,আমি বাবার বাড়িতে যাবো।এখানে আমার আর মন থাকছে না,প্লিজ নিয়ে যাও না।চার দু-তিনদিন থেকেই চলে আসবো ”

আমার জেদ স্বামী জানে।তাই আর কিছু বললো না।বাবার বাসায় গেলাম।মা থাকলে এটা ওটা রান্না করে খাওয়াতো।মা মা”রা গেছেন আমার বয়স যখন ৯।

আমায় দেখে বাবা ব্যকুল হয়ে বললো ” কি খেতে ইচ্ছে করছে মা?বলো,আমি বানিয়ে দিচ্ছি ”

মায়ের অভাব পুরন করার চেষ্টা দেখে মা”তৃহী”ন আমি বাবার বু”কে মাথা রেখে নীরবে কাঁদছি।জ”রিয়ে ধরে বললাম

” কিচ্ছু করতো হবে না।তুমি শুধু আমায় জ”রিয়ে ধরে কিছুক্ষণ বসে থাকো বাবা ”

গল্প #অভাব_পুরন
লেখক #জয়ন্ত_কুমার_জয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/