• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

গল্প #নির্বিকার

রিপোর্টারের নাম / ১১২ বার
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বাড়ি ফিরে দেখি স্ত্রী কাঁদছে।বললাম ” কি হয়েছে? কাঁদছো কেন? ”

অশ্রুসিক্ত চোখে তাকিয়ে স্ত্রী বললো ” গত এক মাস হয়ে গেলো।তুমি আমায় এক ঘন্টা সময় ও দাও নি ”

হেসে বললাম ” দামী চাকরি দেখে বিয়ে করেছিলে।এখন হঠাৎ সময় চাও কেন? ”

স্ত্রী নির্বিকার।পরেরদিন ঘুম ভেঙ্গে দেখলাম পাশে স্ত্রী নেই।টেবিলে একটা চিঠি।সেখানে লেখা

” মা তোমার ছবি যখন আমায় দেখিয়েছিলো আমি একটিবারের জন্যও জানতে চাইনি ছেলে বড়লোক না গরীব।আমি খুব সাধারণ একটা মেয়ে।ভেবেছিলাম বাবা মা পছন্দ করে যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করবো।মনের যত ভালোবাসা আছে, সব উজার করে দিবো।পাগলের মতো তোমায় ভালোবাসলাম,আর বিয়ের দু’বছর পর তুমি বলছো দামী চাকরি দেখে তোমায় বিয়ে করেছি! বড্ড কষ্ট পেয়েছি।আমায় আর খুঁজো না তুমি।আমি শুধু ভালোবাসা চেয়েছি,টাকাকে নয় ”

চিঠিটা পড়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।ভুল বুঝতে পেরে শ্বশুর বাড়িতে গেলাম।ওর পা স্পর্শ করে ক্ষমা চাইলাম।মেয়েটা চোখের জল মুছে বললো

” ক্ষমা তো করে দিবো।কিন্তু এই দাগ, সারাজীবন মনের ভেতর গেঁথে থাকবে।সেটা দূর করবো কিভাবে বলতে পারো? ”

” আমি দূর করবো।ভালোবাসা দিয়ে।নতুন করে,নতুন ভাবে ”

গল্প #নির্বিকার
লেখক #জয়ন্ত_কুমার_জয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/