• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

ভালোবাসা নেই – অর্ঘ্যদীপ চক্রবর্তী

রিপোর্টারের নাম / ১০৫ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

এবার ইতি টানা হোক দূষিত ভালবাসায়।

যেখানে তোমার কোন হৃদয় নেই,

সে ভালোবাসা কি পবিত্র?

সে ভালোবাসা কি জ্যোৎস্নার আলোর মতো ফুটফুটে নাকি ভোরে ফোটা তাজা ফুলের মত নির্মল?

সে ভালোবাসা কি কাঁদতে জানে

নাকি অপেক্ষা করতে জানে ঘন্টার পর ঘন্টা?

সে ভালোবাসা কি নিঝুম রাতের মতো

নিস্তব্ধ মায়াময়

নাকি শেষ বিকেলের মরা রোদের মতো

আকুল ক্রন্দনময়?

সে ভালোবাসা কি মেঘেদের মিলনের মত

নাকি জন্ম দিতে পারে মোহনার মত সঙ্গমস্থল?

তবে রেখে লাভ কি এমন ভালোবাসা?

রক্ত ঝরিয়ে দিই ধূলায় পড়ে থাকা গোলাপে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৪জুন,২০২৩, সন্ধ্যা ছ’টা, বারুইপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/