• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

অনুভূতিতে আঘাত না দিয়েও কাঁদাতে জানে পেঁয়াজ

রিপোর্টারের নাম / ৯১ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

পেঁয়াজা কাটার সময় কান্না বন্ধ করার কয়েকটি :
ধারালো ছুরি ব্যবহার

রসের মতে, “পেঁয়াজ কাটার সময় কান্না ঠেকানোর প্রথম উপায় হল ধারালো ছুরি ব্যবহার করা। ছুরি যত ধারালো হবে পেঁয়াজ কাটা তত বেশি নিরাপদ হবে।”

তিনি বলেন, “যদি পেঁয়াজ কাটতে কম ধারালো বা ধারহীন ছুরি ব্যবহার করা হয় তাহলে পেঁয়াজের কোষের দেয়াল ঠিকভাবে না কেটে বরং তাতে পেঁষণের সৃষ্টি হয়। ফলে সালফার যৌগগুলো বেশি মাত্রায় বাতাসে ছড়িয়ে যায় আর চোখে পানি আসে।”

কিছুক্ষণের জন্য পেঁয়াজ ঠাণ্ডা করে নেওয়া

যদি সবসময় পেঁয়াজ রান্নাঘরে রাখা হয় তাহলে কাটার আগে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। ঠাণ্ডা পেঁয়াজ কাটার সময় পেঁষন সৃষ্টি হলেও চোখে পানি আসার প্রবণতা অনেকটাই কমে যায়।

“ঠাণ্ডা পেঁয়াজ বাতাসে কম পরিমাণ সালফার যৌগ ছড়ায়। তাই চোখে পানিও কম আসে”- বলেন রস।

ঠাণ্ডা বা আর্দ্র পরিবশে পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যায়। তবে হালকা ঠাণ্ডাভাবের পেঁয়াজ কাটা অনেক বেশি সহজ।
প্রয়োজনীয় সরঞ্জাম

খুব বেশি ঝাঁজালো পেঁয়াজ কাটতে গেলে এর জন্য ভিন্ন আয়োজনের প্রয়োজন।

শূনতে হাস্যকর মনে হলেও রস বলেন, “যেমন- আঁটসাঁট গগলস, সাঁতার কাটার চশমা বা সানগ্লাস পরে নেওয়া যেতে পারে। এতে চোখে ঝাঁজ লাগবে না, আপানিও কাঁদবেন না।”

ছবি: anandabazar


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/