• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

পোর্টফোলিও কী?পোর্টফোলিও কেন গুরুত্বপূর্ণ?

রিপোর্টারের নাম / ১১৬ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

প্রফেশনাল পোর্টফোলিও হলো আপনার যাবতীয় উল্লেখযোগ্য কাজের একটি সংকলন। আপনি যেসব বিষয়ের উপর কাজ করেছেন, সেগুলোর বিস্তারিত বর্ণনা বা ভিজ্যুয়াল উপস্থাপনের মাধ্যমে এটি তৈরি করা সম্ভব।

পেশা আর কাজের ক্ষেত্র অনুযায়ী পোর্টফোলিওর ধরন আলাদা হয়। যেমন, একজন সেলস ম্যানেজার তার ক্লায়েন্টের সংখ্যা, সেলসের পরিমাণ ও সেলস কর্মী ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য একটি ডকুমেন্টে সংরক্ষণ করতে পারেন। আবার আপনি একজন গ্রাফিক ডিজাইনার হলে আপনার কাছে থাকা উচিত নিজের করা ডিজাইনের নমুনা আর ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার বা টুল ও ক্লায়েন্ট সম্পর্কিত তথ্য।

পোর্টফোলিও কেন গুরুত্বপূর্ণ?
একটি পোর্টফোলিও আপনার প্রফেশনাল দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতার একটি বড় প্রমাণ। একজন সম্ভাব্য নিয়োগদাতা এর মাধ্যমে আপনার কাজের মান ও প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পান।

প্রায় সব চাকরির জন্য সিভি বা রেজ্যুমে দরকার হয়। কিন্তু সেখানে শুধু আপনার কর্মজীবনের একটি সারাংশ থাকে। আপনি ঠিক কোন ধরনের কাজ করেছেন, কীভাবে সে কাজ করেছেন ও কাজের সর্বশেষ ফলাফল কী – সিভি/রেজ্যুমে থেকে এসব বিষয়ে ধারণা পাওয়া যায় না। তাই আপনার উল্লেখযোগ্য কাজের একটি সংগ্রহ থাকলে তা প্রফেশনাল দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/