• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

একটাই শহরের মধ্যে রয়েছে দু’টো দেশ, এমনই আরও কিছু অদ্ভুত তথ্য

রিপোর্টারের নাম / ১০৫ বার
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

হরেক ভাষা, হরেক মানুষ, হাজার রঙ-গন্ধ-বৈচিত্রে ভরা এই পৃথিবী। কখনও দু’য়ে দু’য়ে চার হয়, কখনও আবার প্রকৃতির অদ্ভুতুড়ে কাণ্ড কারখানার হিসাব করতে গেলে গুলিয়ে যায় মাথা। একটা সমুদ্র, তার নাকি কোনও উপকূলই নেই! আবার পৃথিবীর কোনও শহর নাকি দু’টো দেশ নিয়ে তৈরি!
নিউজিল্যান্ডের এই জায়গার নাম উচ্চারণ করতে গেলে সাবধান। দাঁত ভেঙে গেলেও যেতে পারে। ৮৫টি অক্ষর রয়েছে এই জায়গার নামে। Taumatawhakatangihangakoauauotamateaturipukaka pikimaungahoronukupokaiwhe nua kitanatahu— হ্যাঁ, এটাই পৃথিবীর বৃহত্তম জায়গার নাম।

সবচেয়ে ছোট জায়গার নামে আবার রয়েছে মাত্র একটি অক্ষর। সুইডেন আর নরওয়ের মাঝখানে রয়েছে এই জায়গা। যার নাম A°। স্ক্যানডিনেভিয়ান ভাষায় এর অর্থ নদী।

পৃথিবীর প্রাকৃতিক হ্রদের অর্ধেকের বেশি রয়েছে কানাডাতেই। ৫৬১টি হ্রদ রয়েছে এখানে। যা কানাডার ৯ শতাংশ এলাকা জুড়ে রয়েছে।

এভারেস্ট বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ হলেও নিরক্ষরেখার উপরে থাকায় চাঁদের সবচেয়ে কাছে আছে আন্দিজের শিম্বোরাজো শৃঙ্গ।

সবথেকে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি। মাত্র ০.৪৪ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পুঁচকে দেশ। যদিও পৃথিবীর বৃহত্তম গির্জাটি কিন্তু এই দেশেই অবস্থিত।

পৃথিবীর শীতলতম বিন্দুতে মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে দূরত্ব মাত্র ৩.৮ কিলোমিটার। বিগ ডিয়োমেড আর লিটল ডিয়োমেড নামের দু’টো দ্বীপ আছে এখানে। বিগ ডিয়োমেড রাশিয়ার মধ্যে, আর অন্যটা মার্কিন যুক্তরাষ্ট্রতে।

সূত্র: আনন্দ বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/