ঠিক কী কারণে কম্পিউটার হ্যাং হয়েছে, তার উপর ভিত্তি করেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তবে মাঝেমধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেস চলার কারণে কিছু সময়ের জন্য কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যেই কম্পিউটার আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।
ফুল স্ক্রিন অ্যাপ, যেমন গেম, যদি হ্যাং হয়ে যায়, তবে Alt + F4 কি চাপলে কারেন্ট উইন্ডোটি বন্ধ হয়ে যায়।
কম্পিউটার ঠিকমত কাজ করছে কিনা, সেটি নিশ্চিত করতে Ctrl + Alt + Delete কি চাপুন। উল্লিখিত কি-গুলো চাপার পর যে স্ক্রিনটি আসবে সেখান থেকে আপনি টাস্ক ম্যানেজার (Task Manager) এ প্রবেশ করতে পারবেন। এছাড়াও আপনি কম্পিউটার লগ-আউট ও রিস্টার্ট করতে পারবেন। তবে এই প্রসেসটিও যদি কাজ না করে, তবে রিবুট ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। অবশ্য, আপনি যদি Task Manager এ প্রবেশ করতে পারেন, তবে সেখান থেকেই আপনি হ্যাং হওয়া কম্পিউটার ঠিক করতে পারবেন। Ctrl + Shift+ Esc কি চাপার মাধ্যমেও আপনি টাস্ক ম্যানেজার এ প্রবেশ করতে পারবেন।
টাস্ক ম্যানেজার এ প্রবেশ করার পর, Process ট্যাব এ ক্লিক করুন। কলাম এর Header এ CPU অপশনটি সিলেক্ট করার মাধ্যমে যে প্রসেসটি সবচেয়ে বেশি সিপিউ পাওয়ার ব্যবহার করছে, সেটি উপরে উঠে আসবে। প্রসেসটি সিলেক্ট করে End Task অপশনটি ক্লিক করে অ্যাপ্লিকেশনটি বন্ধ করে দিন। সেক্ষেত্রে আপনি যদি ওই অ্যাপ্লিকেশনে কোনো কাজ করে থাকেন, তবে সেটি সংরক্ষিত না হয়েই চলে যাবে।
মাঝেমধ্যে হ্যাং হওয়ার কারণে টাস্কবার এবং স্টার্ট মেন্যু ব্যবহার করা যায়না। সেক্ষেত্রে উইন্ডোজ এক্সপ্লোরার (Windows Explorer) রিস্টার্ট এর মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। উইন্ডোজ এক্সপ্লোরার রিস্টার্ট করতে টাস্ক ম্যানেজার এর প্রসেস ট্যাব থেকে উইন্ডোজ এক্সপ্লোরার সিলেক্ট করে Restart বাটনে ক্লিক করতে হবে।
এছাড়াও Ctrl + Alt + Delete চাপার পর যে স্ক্রিনটি আসে, সেখান থেকে Restart অপশনটি ব্যবহার করে কম্পিউটার পুনরায় চালু করতে পারেন। কম্পিউটার রিস্টার্ট এর মাধ্যমেও অনেক সমস্যা নিজ থেকেই ঠিক হয়ে যায়।
আবার উইন্ডোজ কি + L চেপে আপনি কম্পিউটার লক স্ক্রিনে ফেরত যেতে পারেন, যেখান থেকে আপনি কম্পিউটার রিস্টার্ট করতে পারবেন। Ctrl + Alt + Delete অপশনটি যদি কাজ না করে, তবে এটিও কাজ না করতে পারে।
উপরে উল্লিখিত কোনো উপায়ই যদি কাজ না করে তবে Windows Key + Ctrl + Shift + B চাপতে পারেন। এটি আপনার কম্পিউটারের গ্রাফিক্স ড্রাইভার রিস্টার্ট করে। যদি গ্রাফিক্স ড্রাইভারজনিত সমস্যা হয়ে থাকে, তবে এইভাবে কম্পিউটার ঠিক করা যেতে পারে।
এখন পর্যন্ত উল্লিখিত কোনো উপায়েই যদি আপনার হ্যাং হওয়া কম্পিউটার ঠিক না হয়, তবে সেক্ষেত্রে হার্ড শাট ডাউন পদ্ধতিতে কম্পিউটার ঠিক করার চেষ্টা করতে পারেন।
আপনার কম্পিউটারের পাওয়ার বাটন খুঁজে বের করুন এবং সেটি ১০ সেকেন্ড চেপে ধরুন। বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করুন। আপনার কম্পিউটার যদি ব্লু স্ক্রিনে এসে আটকে থাকে, সেক্ষেত্রে এই উপায়ে হ্যাং হওয়া কম্পিউটার ঠিক করতে পারেন। তবে এই পদ্ধতিটি তেমন সুরক্ষিত নয়। এতে আপনার ডাটা লস হতে পারে। নেহাত জরুরি না হলে, এই পদ্ধতি অনুসরণ করবেন না।
https://slotbet.online/