• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [Welcome]
নোটিশ ::
আপনার নিজস্ব লেখা- ছোট গল্প,ধারাবাহিক গল্প, কবিতা,ভূতের গল্প আমাদের ম্যাগাজিন ওয়েবসাইটে পাবলিশ করতে এক্ষুনি যোগাযোগ করুন। ধন্যবাদ🍁

চোখের মণি স্ক্যান করার প্রযুক্তি আনছে অ্যাপল

রিপোর্টারের নাম / ৯৮ বার
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

অ্যাপলের তৈরি বিভিন্ন যন্ত্রে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা যায়। এবার ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ‘অপটিক আইডি’ নামের নতুন শনাক্তকরণ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল। প্রাথমিকভাবে অ্যাপলের তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট ব্যবহারকারীরা অপটিক আইডি ব্যবহার করতে পারবেন। অপটিক আইডির মাধ্যমে চোখের মণি স্ক্যান করে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা হবে। ফলে এটি চেহারা ও আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তির তুলনায় আরও বেশি নিরাপত্তা দেবে ব্যবহারকারীদের।
অ্যাপল জানিয়েছে, আঙুলের ছাপ বা চেহারা স্ক্যান করার মতো করে অপটিক আইডি ব্যবহারকারীদের চোখের মণি স্ক্যান করা হবে। ফলে শুধু নির্দিষ্ট ব্যক্তি অপটিক আইডির মাধ্যমে ভিশন প্রো হেডসেট ব্যবহার করতে পারবেন। অপটিক আইডি ব্যবহার করে নিরাপদে অ্যাপল পে থেকে লেনদেন করার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন অ্যাপে সরাসরি লগইন করা যাবে। ব্যবহারকারীদের অপটিক আইডিসহ সব বায়োমেট্রিক তথ্যই এনক্রিপটেড আকারে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে অ্যাপল। এমনকি এসব তথ্য আইক্লাউড বা অন্য কোনো সার্ভারেও সংরক্ষণ করা হবে না। ভিশন প্রোর সেটিংস থেকে অপটিক আইডি চালু করা যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য শিগগিরই ভিশন প্রো হেডসেটে ইনফ্রারেড ক্যামেরা, এলইডিসহ একটি উন্নত ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি বাজারে আসে এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে তৈরি ভিশন প্রো হেডসেট। ভিশন প্রো হেডসেটটিতে থ্রিডি (ত্রিমাত্রিক) ভিডিও দেখার পাশাপাশি অ্যাপলের মেসেজেস, ফেসটাইম, ম্যাপসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। ভিশন প্রো হেডসেটটি ব্যবহারকারীর চোখ ও আঙুলের নড়াচড়া শনাক্ত করতে পারে। ফলে যেকোনো অ্যাপ, ছবি বা ভিডিও চোখ ও আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করা সম্ভব।
সূত্র: নিউজ১৮ ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
https://slotbet.online/